দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার মৈশানী ইউনিয়নের ৬ ওয়ার্ডের মেসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমানা ইয়াসমিন ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড় চলাকালীন সময় রুমানা ইয়াসমিন নিজ বাড়ির রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। পরিস্থিতি বুঝে স্বামী-স্ত্রী দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নিতে গেলে তৎক্ষনাৎ গাছটি রুমানা ইয়াসমিনের ওপর পড়ে যায়। দ্রুত গুরুতর আহত রুমানাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি প্রাণ হারান। রোগীর বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল।’
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
/অ